কমলাপুরে পোশাক কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কমলাপুরে তৈরি পোশাক কারখানা বিন্নী গার্মেন্টসে আজ বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে আগুন লাগে। শিগগিরই তা নিভিয়ে ফেলা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোস্তফা মহসিন প্রথম আলো ডটকমকে জানান, তিনতলা কারখানা ভবনটির দোতলায় বিদ্যুত্ সরবরাহের বোর্ডে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ ২৫ মিনিটের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলে। এতে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতিও হয়নি। আগুন লাগার সময় শ্রমিকেরা কারখানার ভেতরেই ছিলেন।