কমলাপুরে ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের পশ্চিম পাশের প্রধান সড়ক থেকে ডিবি পুলিশ পরিচয়ে ভুয়া পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে একটি ওয়ারলেস সেট ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।এই পাঁচজন হলেন স্বপন (৩২), সরোয়ার (৩৬), বাচ্চু শিকদার (৪৫), মো. আরিফুজ্জামান খান (৩৪) ও নাসির (৪০)।আজ বেলা সাড়ে ১১টায় ওই পাঁচজনের উপস্থিতিতে মিন্টো রোডে ডিবির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।ডিবি পুলিশ জানান, ওই পাঁচজন ডিবি পুলিশ পরিচয় দিয়ে আজ ভোরে ওই সড়কে কিছু লোককে তল্লাসি করছিলেন—এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশের দল সেখানে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে।