কমলেশের সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সফররত কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তাঁদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বিএনপির গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জন ড্যানি লুইসের মধ্যে বৈঠক হয়।সন্ধ্যায় কমনওয়েলথের মহাসচিবের সঙ্গে সাক্ষাত্ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। কমনওয়েলথ চায় সদস্য দেশগুলোর মধ্যে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। বাংলাদেশেও গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক, তা তারা চায়।এর আগে সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জন ড্যানি লুইস। বিএনপির গুলশান কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপি সূত্র জানিয়েছে।