কমিটিতে থাকতে ‘নোট অব ডিসেন্ট’ দেননি মেনন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধান সংশোধনে গঠিত কমিটির কো-চেয়ারম্যান ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংবিধান সংশোধন কমিটিতে থাকার সময় রাশেদ খান মেনন কোনো ‘নোট অব ডিসেন্ট’ দেননি। তবে অন্য তিনটি বিষয়ে তিনি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন।আজ মঙ্গলবার জাতীয় সংসদে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন সংবিধান সংশোধনের প্রস্তাব দেন। এর পাল্টা জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।প্রচারিত ওই প্রতিবেদনে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিরোধী দলের বন্ধুদের যদি অন্তর্বর্তী সরকারে ঢোকার মনোবাসনা বা খায়েশ থাকে, তাহলে তাঁরা আসতেই পারেন। কারণ এই সরকার আওয়ামী লীগের সরকার নয়। মহাজোটের সরকার।