কমিশনের একার পক্ষে দুর্নীতি নির্মূল সম্ভব নয়: দুদক চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দুদকের একার পক্ষে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। বর্তমান দুর্নীতি দমন কমিশন জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব দুর্নীতিবাজের বিরুদ্ধে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।আজ রোববার ‘দুর্নীতি—অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায়’ শীর্ষক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন গোলাম রহমান। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ—২০১৩ উদযাপনের অংশ হিসেবে রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুদকের চেয়ারম্যান বলেন, দেশ থেকে দুর্নীতি কমাতে হলে তরুণদের ভূমিকা রাখতে হবে। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর সমালোচনা করে তিনি আরও বলেন, তখনকার ক্ষমতাসীন দলগুলো রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে সংস্থাটিকে ব্যবহার করত।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার মো. বদিউজ্জামান, দুদক সচিব ফয়েজুর রহমান চৌধুরী প্রমুখ। বিসমিল্লাহ গ্রুপের দুর্নীতি তদন্তে জিজ্ঞাসাবাদআজ বিসমিল্লাহ গ্রুপের দুর্নীতি অনুসন্ধানে জনতা ব্যাংকের আরও পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা হলেন, রাজধানীর এলিফ্যান্ট রোড করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক মোস্তাক আহমেদ খান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এস এম শোয়েব উল কবির, মগবাজার শাখার এফএজিএম (শাখা ব্যবস্থাপক) রফিকুল আলম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার খন্দকার মোশারফ হোসেন ও আতিকুর রহমান।এ বিষয়ে অনুসন্ধান দলের সদস্য সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান প্রথম আলো ডটকমকে জানান, জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য থেকে আরও কয়েকজনের নাম উঠে এসেছে। তাঁদেরও জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হবে।