কমিশনের লোভে রাশিয়ার সঙ্গে ঋণচুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় অঙ্কের কমিশন পাওয়ার লোভেই কঠিন শর্তে উচ্চসুদে সরকার রাশিয়ার সঙ্গে ১২ হাজার কোটি টাকার ঋণচুক্তি করেছে। জাতীয় সংসদে কোনো আলাপ-আলোচনা ছাড়াই এ চুক্তি হয়েছে।আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ দাবি করেন। গণতান্ত্রিক উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন ‘গণতন্ত্রের শাসন সুরক্ষায় করণীয়’ শীর্ষক ওই আলোচনাসভার আয়োজন করে।১২ হাজার কোটি টাকার ১০ শতাংশ কমিশনের হিসাব তুলে ধরে মওদুদ বলেন, ‘টেন পারসেন্টে কমিশন আসে এক হাজার ২০০ কোটি টাকা। কমিশন পাওয়ার এ লোভ সামলাতে না পেরে দেশের স্বার্থবিরোধী এ চুক্তি করা হয়েছে।’