কম্পিউটারবিহীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার ছাড়াই চলছে কম্পিউটার অপারেটরের কাজ। কাজে যোগ দেওয়ার পর ছয় বছর পার হলেও আজও কম্পিউটার পাননি জামালপুর জেলা শিল্পকলা একাডেমীর নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহনাজ বেগম। ২০০৫ সালের ১৬ অক্টোবর কাজে যোগ দেন তিনি। শাহনাজ বলেন, ‘অনেক সময় দাপ্তরিক কাজ বাইরে থেকে করিয়ে আনতে হয়।’ একাডেমীর কালচারাল অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ‘একটি কম্পিউটার চেয়ে সংশ্লিষ্ট মহলে অনেকবার আবেদন করা হয়েছে কিন্তু আজও পাইনি।’ জামালপুর প্রতিনিধি