কম্বোডিয়ায় পদদলিত হয়ে ৩৭৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্বোডিয়ার রাজধানী নমপেনে পানি উৎসব উদযাপনের সময় পদদলিত হয়ে কমপক্ষে ৩৭৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার শতাধিক মানুষ। সত্তরের দশকে খেমাররুজ শাসনামলের গণহত্যার পর এটিই কম্বোডিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হুন সেন। খবর, বিবিসি অনলাইনের।কম্বোডিয়ার সেরা উৎসবগুলোর মধ্যে অন্যতম এই পানি উৎসব। গতকাল সোমবার এই উৎসবের শেষ দিনে ব্যাপক জনসমাগম হলে একটি ব্রিজের ওপর এই দুঃখজনক ঘটনা ঘটে। ব্রিজটিতে ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ ছিল বলে ধারণা করা হচ্ছে। নিঃশ্বাস বন্ধ হয়ে অথবা গুরুতর শারীরিক আঘাতের শিকার হয়ে বেশির ভাগ মানুষ মারা গেছে বলে কম্বোডিয়ার সরকারি সূত্র নিশ্চিত করেছে। দেশটিতে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।