কর অবকাশ সুবিধার সময় বাড়ল ২০১৩ সাল পর্যন্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, কর অবকাশ সুবিধা ২০১৩ সাল পর্যন্ত অব্যাহত থাকবে, তবে বিদ্যমান খাতগুলো কাটছাঁট করা হবে। আজ রোববার রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত বাজেটসংক্রান্ত ৩২তম পরামর্শ সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, ‘এই জুন মাসে কর অবকাশ সুবিধার মেয়াদ শেষ হচ্ছে। বর্তমানে তৈরি পোশাক খাতসহ রপ্তানিমুখী অনেক খাত আছে যেগুলো এখন পরিপূর্ণ বিকাশ লাভ করেছে। তাই এটা কর অবকাশ বাড়ানো হচ্ছে।’সাংসদদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা সম্পর্কে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এটি আমাদের কাছে লজ্জার বিষয়। অনেকেই আমাদের প্রশ্ন করেন সাংসদেরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আনেন অথচ আমরা কেন পারি না?’