কর ফাঁকির মামলায় জামিন পেয়েছেন এম এ হাশেম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম ও তাঁর ছেলেসহ আটজন কর ফাঁকি মামলায় আজ সোমবার জজকোর্ট থেকে জামিন পেয়েছেন। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হকের আদালতে তাঁরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল রোববার এম এ হাশেম, তাঁর স্ত্রী, ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে ২৩২ কোটি ৫৫ লাখ টাকা কর ফাঁকির মামলা দায়ের করে। আদালত মামলাটি গ্রহণ করে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।এম এ হাশেম আজ আরেকটি মামলায়ও একই আদালত থেকে জামিন পেয়েছেন।