কর ফাঁকির মামলায় হাশেমসহ সাতজনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর ফাঁকির অভিযোগে ড্যানিশ কনডেন্সড মিল্কের ব্যবস্থাপনা পরিচালক এম এ হাশেম, তাঁর স্ত্রী-ছেলেসহ সাতজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে হাশেমের এক ছেলে শওকত আজিজ আদালতে হাজির না হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে হাশেমসহ সাতজন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। একজন আইনজীবীর জিম্মায় তাঁদের জামিন আবেদন মঞ্জুর করা হয়।মামলার অন্য আসামিরা হলেন হাশেমের স্ত্রী প্রতিষ্ঠানের পরিচালক সুলতানা হাশেম, ছেলে আজিজ আল কায়সার, আজিজ আল মাহমুদ, আজিজ আল মাসুদ, শওকত আজিজ ও আশফাক আজিজ এবং প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (ফাইন্যান্স ও অ্যাকাউন্টস) জয়নাল আবেদীন।প্রসঙ্গত, ১০ মে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপকর কমিশনার আশরাফুজ্জামান বাদী হয়ে এম এ হাশেমসহ আটজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।মামলায় অভিযোগ করা হয়, এম এ হাশেম ও অন্য আসামিরা প্রকৃত তথ্য গোপন করে আয়কর বিবরণী দাখিল করেন। এম এ হাশেম হচ্ছেন ড্যানিশ কনডেন্সড মিল্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ও অন্যরা মিথ্যা হলফনামা দিয়ে এ বিবরণী দাখিলের মাধ্যমে আয়কর ফাঁকি দেন। আরও বলা হয়, ড্যানিশ কনডেন্সড মিল্ক প্রতিষ্ঠানটি ২০০৫-০৬ করবর্ষে ১৮ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার ৬৬৪ টাকা, ২০০৬-০৭ করবর্ষে ২৫ কোটি ৩২ লাখ ৮১ হাজার ৯৫০ টাকা, ২০০৭-০৮ করবর্ষে ২৮ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ১২৫ টাকা এবং ২০০৮-০৯ করবর্ষে ৬১ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৮৩৭ টাকার ওপর প্রযোজ্য কর ৫৩ কোটি ৬৪ লাখ তিন হাজার ২৬৮ টাকার কর ফাঁকি দিয়েছেন।মামলার অন্য আসামিরা হলেন হাশেমের স্ত্রী প্রতিষ্ঠানের পরিচালক সুলতানা হাশেম, ছেলে আজিজ আল কায়সার, আজিজ আল মাহমুদ, আজিজ আল মাসুদ, শওকত আজিজ ও আশফাক আজিজ এবং জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স ও অ্যাকাউন্টস) জয়নাল আবেদীন।এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ২৩২ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম ও প্রতিষ্ঠানের পরিচালক স্ত্রী ও ছেলেদের বিরুদ্ধে মামলা করে এনবিআর। এ ছাড়া গত বছর চার কোটি টাকার কর ফাঁকির অভিযোগে এম এ হাশেমের বিরুদ্ধে আরও একটি মামলা করে এনবিআর।