কর ফাঁকির মামলায় ৪ মে জলিলের বিরুদ্ধে অভিযোগ গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর ফাঁকির মামলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধে আগামী ৪ মে অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম বশিরুল্লাহ এ আদেশ দেন।আজ অভিযোগ গঠনের শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন আব্দুল জলিল।গত বছরের ১৫ অক্টোবর আব্দুল জলিলের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে মামলা করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই দিনই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। জলিল হাইকোর্ট থেকে ১৮ অক্টোবর জামিন পান। গত ১৮ জানুয়ারি আব্দুল জলিল মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন নেন।