কর ফেরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে এক ব্যক্তির কাছ থেকে কর হিসেবে আদায় করা ১৬ হাজার কোটি ইয়েন (২৪০ কোটি মার্কিন ডলার) তাঁকে ফেরত দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। জাপানের সুপ্রিম কোর্ট বলেছেন, এই পরিমাণ অর্থ আদায় করার কোনো এখতিয়ার কর্তৃপক্ষের নেই। তোশিকি তাকেই নামের ওই ব্যক্তি তাকেফুজি করপোরেশনের পরিচালক ছিলেন। এখন সুদসহ তাঁকে মোট ২০ হাজার কোটি ইয়েন ফেরত দিতে হবে। এএফপি