করণের কফির দাওয়াতে প্রিয়াঙ্কা নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক ‘অগ্নিপথ’ ছবিটি তৈরির সময় এর প্রযোজক করণ জোহর ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যে আন্তরিক বন্ধুত্বের সম্পর্কই ছিল। কিন্তু বলিউডের তারকাদের মধ্যে বন্ধু থেকে শত্রু হতে যে সময় লাগে না, তার সর্বশেষ উদাহরণ এই দুজনের বর্তমান সম্পর্ক। ‘অগ্নিপথ’ ছবির পরপরই দুজনের দূরত্ব এমন বেড়েছে যে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানটির অতিথির তালিকায় প্রিয়াঙ্কার নাম যে থাকছে না, এটা অনেকে ধরেই নিয়েছেন। সম্প্রতি টিএনএন এক খবরে এ তথ্য দিয়েছে।কফি উইথ করণ অনুষ্ঠান আয়োজকদের বরাতে টিএনএন জানিয়েছে, শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতার খবরটিকে আরও অনেকের মতো করণ জোহরও ভালোভাবে নিতে পারেননি। শাহরুখের স্ত্রী গৌরী খানের কারণেই প্রিয়াঙ্কার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাঁর। শাহরুখের পরিবারের সঙ্গে করণের ঘনিষ্ঠতার বিষয়টিকে এখন করণ-প্রিয়াঙ্কার দূরত্বের কারণ হিসেবে দেখছে বলিউড। আর তাই এই মৌসুমের কফি উইথ করণ অনুষ্ঠানের অতিথির তালিকা থেকে বাদ পড়তে পারে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। অবশ্য করণ জোহর বা প্রিয়াঙ্কা চোপড়ার কেউই নিজে থেকে এ বিষয়ে মুখ খোলেননি। উল্লেখ্য, করণ জোহর বর্তমানে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির শুটিং নিয়ে কাশ্মীরে, আর প্রিয়াঙ্কা চোপড়া ছুটছেন ‘অগ্নিপথ’ ছবির সাফল্যের পেছনে ।