করপোরেটদের আয়কর কমানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরবর্তী বাজেটে করপোরেট প্রতিষ্ঠানের আয়কর কমানোর সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।কমিটি ব্যক্তি পর্যায়ে আয়করের সীমা দুই লাখ টাকা পর্যন্ত করার সুপারিশ করেছে। বর্তমানে ব্যক্তি পর্যায়ে আয়করের সীমা এক লাখ ৮০ হাজার টাকা।অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জানান, পরবর্তী পাঁচ লাখ অর্থাত্ দুই থেকে সাত লাখ টাকার জন্য ১০ শতাংশ এবং এর পরের পাঁচ লাখ টাকা অর্থাত্ সাত থেকে ১২ লাখ টাকার জন্য ২০ শতাংশ আয়কর দেওয়ার সুপারিশ করা হয়েছে। ১২ লাখ টাকার বেশি আয়ের জন্য ২৫ শতাংশ আয়কর দেওয়ার সুপারিশ করা হয়েছে।এ ছাড়া ব্যক্তি পর্যায়ে সবার সম্পদের হিসাব আয়কর দাখিলে উল্লেখ করার ব্যবস্থা নিতে সুপারিশ করে কমিটি। কোনো ব্যক্তির অপ্রদর্শিত সম্পদ যদি ৫০ লাখ টাকা হয় এবং আয়কর দাখিলে যদি তা উল্লেখ না থাকে, তবে তাঁকে ২৫ শতাংশ আয়করের সঙ্গে আরও ২৫ শতাংশ হারে জরিমানা দেওয়ার বিধান করারও সুপারিশ করা হয়। যাঁরা পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করবেন, তাঁদের আয়কর কমানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।