করমর্দন নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমালিয়ায় উগ্রবাদী ইসলামি দল আল-শাবাব গত শুক্রবার দক্ষিণাঞ্চলীয় জাওহার শহরে নারী ও পুরুষের করমর্দন নিষিদ্ধ করেছে। একই সঙ্গে সেখানে উন্মুক্ত স্থানে অনাত্মীয় নারী ও পুরুষের একত্রে হাঁটাচলা ও কথা বলার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমালিয়ার কোনো এলাকায় এ-ই প্রথম এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হলো। আল-শাবাবের পক্ষ থেকে বলা হয়েছে, যারা এই নতুন আইন মানবে না, শরিয়া আইনে তাদের বিচার করা হবে। এরই মধ্যে আল-শাবাব তাদের নিয়ন্ত্রিত এলাকায় সংগীত নিষিদ্ধ করেছে। সোমালিয়ার অধিকাংশ অঞ্চলে আইনটি কার্যকর রয়েছে। বিবিসি