মূল্যস্ফীতি সমন্বয় করে ব্যক্তি শ্রেণীর করদাতার করমুক্ত আয়ের সীমা দুই লাখ টাকা করা যেত বলে মনে করে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়ের সীমা এক ৬৫ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৮০ হাজার টাকা করার প্রস্তাব করেছে অর্থমন্ত্রী।স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল আজ বুধবার এ কথা বলেন। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, মূল্যস্ফীতির একটি কারণ হলো ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। প্রতি ডলার ৬৯ টাকা থেকে বেড়ে এখন ৭৫ টাকা হয়েছে।মুস্তফা কামাল দাবি করেন দেশের অর্থনীতি এখন শক্ত অবস্থানে রয়েছে। তিনি বলেন, ‘জাতীয় অর্থনীতির সবচেয়ে ভালো সময় এখন।’ তাঁর মতে, সারা বিশ্ব যখন মন্দার কবলে রয়েছে, তখন বাংলাদেশের মোট দেশজ উত্পাদনে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৭ শতাংশ। এ ধারা অব্যাহত রেখে কয়েক বছরের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হবে।মুস্তফা কামাল জানান, বর্তমানে ২২টি সামাজিক কল্যাণমূলক (সিএসআর) কার্যক্রমকে সিএসআর বিবেচনা করা হয়। স্থায়ী কমিটি মনে করে, এই তালিকা আরও বাড়ানো উচিত। একই সঙ্গে আগামী অর্থবছরের বাজেট থেকেই সিএসআর কার্যক্রমের ওপর করহার কমিয়ে আস্তে আস্তে তা উঠিয়ে নেওয়া উচিত। অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কর অবকাশসুবিধা বাড়িয়ে ১৫ সাল পর্যন্ত এবং তা সারা দেশে বিস্তৃতির প্রস্তাব করেছে।মুস্তফা কামাল বলেন, দুই কোটি টাকার বেশি সম্পদ থাকলে প্রস্তাবিত বাজেটে যে ১০ শতাংশ হারে সারচার্য নির্ধারণের প্রস্তাব এসেছে, তা আরও আলোচনা করে আসা উচিত ছিল। তিনি বলেন, এসব সম্পদ তো কর দেওয়া আয় থেকে হয়েছে। ফলে এই কর বসানোর প্রস্তাবটি ঠিক হবে না। কমিটি এই কর আরোপের বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছে। কমিটি একই সঙ্গে মাছ, হাঁস-মুরগির খামারের ওপর ৫ শতাংশ হারে করপ্রস্তাব পুনর্বিবেচনারও দাবি করে বলেছে, প্রয়োজনে সুনির্দিষ্ট পরিমাণ অর্থ নেওয়া যেতে পারে। কেননা, এসব ক্ষুদ্র উদ্যোগের হিসাবপত্র সেভাবে রাখা হয় না।মুস্তফা কামাল বলেন, ‘আমরা রপ্তানি আয়ের ওপর দশমিক ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ১ দশমিক ৫০ শতাংশ হারে উেস কর কর্তনে অর্থমন্ত্রীর প্রস্তাবকে যৌক্তিকীকরণ করতে সুপারিশ করেছি।’