করাচিতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৪৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের করাচি শহরের শিয়া-অধ্যুষিত আব্বাস টাউন এলাকায় গতকাল রোববার একটি শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫০ জন। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। আজ সোমবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।আব্বাস টাউন এলাকার একটি পাঁচতলা ভবনের নিচে রাখা গাড়িবোমা বিস্ফোরণে ওই ভবনের বাসিন্দাদের অনেকেই গুরুতর আহত হন। এ ছাড়া ওই এলাকার শতাধিক বাড়িঘর ও দোকানপাট বিধ্বস্ত হয়ে গেছে। এলাকাটি শিয়া-অধ্যুষিত হলেও হামলায় বেশ কয়েকজন সুন্নি হতাহতের ঘটনা ঘটেছে।দেশটির এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা হাশিম রাজা জায়েদির বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, আহত ব্যক্তিদের অনেকের অবস্থা সংকটাপন্ন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।