করাচিতে তিনদিনে ৭৬ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বন্দরনগর করাচিতে মুত্তাহিদা কাওমি মুভমেন্ট দলের (এমকিউএম) প্রভাবশালী নেতা ও সিন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য রাজা হায়দারের আততায়ীর গুলিতে নিহত হওয়ার জের ধরে মোহাজের ও পশতুনদের মধ্যে সৃষ্ট জাতিগত সহিংসতায় মৃতের সংখ্যা ৭৬ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ গতকাল বুধবার রাতে এশার নামাজ আদায় করার সময় উত্তর নাজিমুদ্দিনের একটি মসজিদে গ্রেনেড হামলায় পাঁচজন আহত হয়েছে।পুলিশ জানায়, হেলমেট পরিহিত দুজন লোক উত্তর নাজিমুদ্দিনে অবস্থিত সাওয়ারা মসজিদ এবং মাদ্রাসা সামস-উল-উলুমের সামনে তাঁদের মোটরসাইকেল থামিয়ে একজন মসজিদে প্রবেশ করে। এশার নামাজ চলাকালে ওই দুই ব্যক্তির একজন তৃতীয় কাতারে গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এই গ্রেনেড হামলায় আহত হয়েছেন ধর্মীয় নেতা আল্লামা গুলাম আহমেদ সিয়ালবি। তিনি উলামা-ই-পাকিস্তানের (জেইউপি) একজন জ্যেষ্ঠ নেতা।এ হামলার প্রতিবাদ জানিয়ে জেইউপির অন্যতম নেতা তারিক মাহবুব বলেছেন, যারা গত কয়েক দিন ধরে করাচি শহরে দাঙ্গা-হাঙ্গামা চালিয়ে আসছে, তারাই মসজিদে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত। তিনি করাচিতে সৃষ্ট সহিংসতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের সেনাপ্রধান ও প্রধান বিচারপতির কাছে আবেদন জানান।সংঘাত-সহিংসতায় পাকিস্তানের প্রধান বাণিজ্যিক নগর করাচি আতঙ্কের শহরে পরিণত হয়েছে। শহরটির ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।ডন অনলাইন।