করাচিতে বিস্ফোরণ, নিহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করাচিতে আজ শুক্রবার এক বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, বিস্ফোরণে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয় টেলিভিশন চ্যানেলে একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে একটি ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।গত ডিসেম্বরে করাচিতে আশুরার দিন শিয়া মুসলিমদের একটি মিছিলে আত্মঘাতী বোমা হামলায় ৪৩ জন নিহত হয়েছিল।পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আবদুল মজিদ দাস্তি জানান, করাচির বালিদা এলাকায় একটি বাড়ির ভেতর এই বিস্ফোরণ ঘটে। এতে ছয়জন নিহত হয়েছে। একই সঙ্গে বাড়িটিও বিধ্বস্ত হয়। বিস্ফোরণটি কী ধরনের, তাঁরা তা শনাক্ত করার চেষ্টা করছেন। তিনি আরও জানান, ঘটনাস্থলের পাশেই একটি গ্রেনেড ও কালাসনিকভ রাইফেল পড়ে থাকতে দেখা যায়।