করাচিতে সহিংসতায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বন্দর নগর করাচিতে গতকাল সোমবার রাতভর সহিংসতায় কমপক্ষে পাঁচ ব্যক্তি নিহত এবং দুজন আহত হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইনে আজ মঙ্গলবার এ খবর জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, শহরের বিভিন্ন এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে। নিহত সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।২০০৭ সাল থেকে এ পর্যন্ত পাকিস্তানের প্রধান এই বাণিজ্যিক কেন্দ্রে গোষ্ঠীগত সংঘর্ষে কয়েক হাজার লোক নিহত হয়েছে। পাকিস্তানের স্বাধীন মানবাধিকার সংস্থা জানিয়েছে, সহিংসতায় চলতি বছর কমপক্ষে ৮০০ ব্যক্তি নিহত হয়েছে। এর মধ্যে গত মাসেই ৩০০ জন নিহত হয়েছে।