করাচির সিআইডি ভবনে বোমা হামলায় নিহত ১৫, আহত ৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের করাচিতে পুলিশের সিআইডি ভবনে আজ বৃহস্পতিবার এক শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। বিস্ফোরণের প্রচণ্ডতায় সিআইডি ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হামলায় ডিএসপি অফিসের কার্যালয়ের আংশিক ক্ষতি ছাড়াও আশপাশের অন্যান্য দালানের কাচ ভেঙে গেছে। নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। —দ্য নিউজ অনলাইন