করার অপেক্ষায় আছে অনেক কাজ: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘এখনো আমাদের অনেক কাজ করার অপেক্ষায় আছে। অনেক কাজই আমরা করেছি, তবে এর অনেকগুলোই জনপ্রিয় ছিল না।’গত সোমবার ক্যালিফোর্নিয়া নগরে সিনেটর বারবারা বক্সারের পুনর্নির্বাচনের জন্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট ওবামা এসব কথা বলেন।ওবামা বলেন, প্রতিদিন তিনি হোয়াইট হাউসের ঠিকানায় আসা জনগণের অনেক চিঠি থেকে বাছাই করা ১০টি চিঠি পড়েন। অর্ধেক চিঠিতেই তাঁকে ‘বোকা’ বা ‘অপদার্থ’ বলে সম্বোধন করা হয়। আর বাকি চিঠিগুলোতে থাকে যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের প্রতিদিনের জীবন-সংগ্রামের কাহিনী।সভায় প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, কেন ‘পরিবর্তন’ আরও দ্রুত আসছে না, তা নিয়ে জনগণের মধ্যে তীব্র উত্কণ্ঠা বিরাজ করছে। সেসব মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘পরিবর্তন আসছে।’প্রেসিডেন্ট ওবামা তাঁর বক্তৃতায় বলেন, জনগণের সমস্যা নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির ঐক্যবদ্ধভাবে কাজ করাই হচ্ছে মূল সমস্যা। আমরা ঐক্যবদ্ধভাবে দ্রুত কিছু কাজ করতে চাই। এর মধ্যে অভিবাসন আইনের সংস্কার এবং অর্থনৈতিক অবস্থান পুনরুদ্ধারের বিষয় দুটি তিনি বিশেষভাবে উল্লেখ করেন।