করিমগঞ্জে যুবলীগের নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা যুবলীগের নেতা মাজহারুল হক রোমানকে (৩২) খুন করে উপজেলার কলাতুলী এলাকার একটি ডোবায় লাশ ফেলে গেছে সন্ত্রাসীরা।আজ মঙ্গলবার স্থানীয় লোকজন ওই লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছে।রোমান করিমগঞ্জ সদরের আশুতিয়া এলাকার মেগু মিয়ার ছেলে। তিনি উপজেলা শাখা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।রোমানের পারিবারিক সূত্রে জানা গেছে, রোমান গত শনিবার থেকেই নিখোঁজ ছিলেন। আজ সকালেই এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা মেগু মিয়া।করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, লাশের গায়ে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা তাঁকে খুন করার পর লাশ গুম করার জন্য ডোবায় ফেলে রাখে।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।