করো, দেখো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব সহজে বিজ্ঞানের বিভিন্ন সূত্র, বস্তুর বৈশিষ্ট্য ইত্যাদি পরীক্ষা করে দেখা সম্ভব। আশপাশের ফেলনা জিনিস দিয়েই সেটি করা যায়।দরকার একটু সদিচ্ছা এবংউদ্যোগ। তোমার প্রচেষ্টা সফলহোক।বড় বল ছোট বলএকটা বড় বলের (ফুটবল) ওপর একটা ছোট বল (টেনিস বল) রাখো, তারপর বল দুটি সাবধানে শক্ত মেঝেতে ফেল। দেখবে ছোট বলটি ভয়ংকর জোরে ওপরে ছুটে যাবে, যদি সাবধান না থাকো, খারাপভাবে ব্যথা পেয়ে যেতে পার!এর কারণটি খুব সোজা, বড় বলটি মেঝেতে আঘাত খেয়ে ওপরের দিকে উঠে ঠিক একটা ব্যাটের মতো ছোট বলটাকে আঘাত করে শূন্যে ছুটিয়ে দেয়। একটা বড় বলের ওপর একটা মাঝারি বল, তার ওপর একটা ছোট বল রেখে মেঝেতে ফেললে কী হবে? সা-ব-ধা-ন!সূত্র:বিজ্ঞানের একশ মজার খেলালেখক: মুহম্মদ জাফর ইকবাল