করো. দেখো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব সহজে বিজ্ঞানের বিভিন্ন সূত্র, বস্তুর বৈশিষ্ট্য ইত্যাদি পরীক্ষা করে দেখা সম্ভব। আশপাশের ফেলনা জিনিস দিয়েই তা করা যায়।দরকার একটু সদিচ্ছা এবংউদ্যোগ। তোমার প্রচেষ্টা সফলহোক।পানিতে আগুনএকটা মোটা কিন্তু ছোট একটি মোমবাতি একটি বাটির নিচে লাগিয়ে দাও। এবার পানি ঢেলে মোমবাতির গলা পর্যন্ত ভরে নিয়ে মোমবাতি জ্বালিয়ে দাও। তুমি ভাবতে পার, মোমবাতি একটু পরে নিভে যাবে, কিন্তু তা সত্যি নয়। দেখবে, মোমবাতি তার চারপাশে একটা পাতলা মোমের দেয়াল তৈরি করে তার ভেতরে শেষ পর্যন্ত জ্বলতে থাকবে। বরফ তোলাএক টুকরা বরফকে স্পর্শ না করে কি ওপরে তোলা যায়? খুব কঠিন নয় ব্যাপারটা। একটা সুতার খানিকটা বরফের ওপর রেখে তার ওপর অল্প একটু লবণ ছিটিয়ে দাও। বরফের সঙ্গে লবণ মিশিয়ে দিলে তার গলনাঙ্ক কমে যায়। কাজেই ওপরের বরফ গলে যাবে, খুব বেশি লবণ দেওয়া হয়নি তাই আশপাশের বরফের জন্য ওপরের পানি একটু পরে আবার যখন জমে যাবে, তখন সুতাটা বরফে আটকে যাবে। এবার সুতা ধরে বরফকে টেনে তুলে আনা কঠিন কিছু নয়। শীতের দেশে তুষারপাতে রাস্তা বরফ দিয়ে ঢেকে গেলে বরফ গলানোর জন্য রাস্তায় লবণ ছিটানো হয়। সূত্র:বিজ্ঞানের একশ মজার খেলালেখক: মুহম্মদ জাফর ইকবালকণিকাকথনহাইড্রোজেন পর্যায় সারণির প্রথম মৌল হাইড্রোজেনের পারমাণবিক ভর ১। আণবিক সংকেত H হাইড্রোজেনের আণবিক ভর 1.00794 মহাবিশ্বে সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যায় হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেনের সাধারণ আইসোটোপের নাম প্রোটিয়াম। ১৭৬৬-৮১ সালের মধ্যে হেনরি ক্যাভেন্ডিশ প্রথম হাইড্রোজেন শনাক্ত করেন। ১৭৮৩ সালে অ্যান্টনি লাভোসিয়ে গ্রিক হাইড্রো শব্দ থেকে হাইড্রোজেন নামকরণ করেন। ১৭৮৩ সালেই জ্যাকুইস চার্লস হাইড্রোজেনপূর্ণ বেলুন উদ্ভাবন করেন। পরে জেপেলিন নামের এয়ারশিপে বহুল মাত্রায় হাইড্রোজেন ব্যবহূত হয়। বিভিন্ন সেমিকন্ডাক্টর প্রস্তুতিতে হাইড্রোজেন ইলেকট্রন ডোনার হিসেবে বহুল ব্যবহূত হয়।