কর্ণফুলী তৃতীয় সেতুর কাছে বাস উল্টে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কর্ণফুলী তৃতীয় সেতু পার হয়ে আসা একটি বনভোজনের গাড়ি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আহত হন ১০ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।আহত ব্যক্তিরা হলেন—রায়হান, আনোয়ার, গাফফার, আরিফুল, রাজু, দেলোয়ার, আলী, ঝন্টু, মর্তুজা ও ফারুক।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, রাজশাহীর মতিহার থেকে বনভোজনে আসা ‘আশার আলো সার্ভিস’ পরিবহনের একটি বাস সেতু পার হয়ে সামনের গতিরোধকটি অতিক্রম করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই সহকারী মারা যান। বাসটি কক্সবাজার যাচ্ছিল।