কর্ণফুলী নদীতে নৌকাডুবি, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীতে আজ রোববার সকালে এক নৌকাডুবির ঘটনায় একজন যাত্রী নিখোঁজ রয়েছে। কর্ণফুলী থানার বদরপুরা থেকে চট্টগ্রাম শহরে আসার পথে এ নৌকাডুবির ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম প্রথম আলোকে বলেন, নৌকার ২৬ জন যাত্রী তীরে উঠলেও একজনের খোঁজ পাওয়া যায়নি। কর্ণফুলী নদীতে হঠাত্ ঘূর্ণিস্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনচালিত ওই নৌকাটি উল্টে ডুবে যায়। পুলিশ জানায়, নিখোঁজ যাত্রীর নাম আবদুর রহমান (১৮)। তার বাড়ি কর্ণফুলী থানার বদরপুরায়।