কর্ণফুলী সেতু এলাকায় বাসচাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায় আজ রোববার সকালে বাসচাপায় জানে আলম (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাফিক পুলিশসহ তিনজন আহত হয়েছেন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা মনজুর মাহমুদ প্রথম আলোকে বলেন, সকাল সোয়া নয়টার দিকে বাঁশখালী থেকে চট্টগ্রামগামী একটি বাস তৃতীয় কর্ণফুলী এলাকায় দুটি রিকশা, একটি ভ্যানগাড়ি ও একজন ট্রাফিক পুলিশকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়। ট্রাফিক পুলিশ হেলাল ও বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।