কর্ণফুলীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বন্দর থানার পাঁচ নম্বর জেটি এলাকায় কর্ণফুলী নদীতে নৌকা ডুবে শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন, জরিনা বেগম (৩০), তাঁর ছেলে তানভীর (৫) এবং বন্দর থানার বেগমজান হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী জেসমিন আক্তার। তাদের বাড়ি কর্ণফুলীর দক্ষিণ পাড়ের ডাঙ্গারচর এলাকায়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ‘৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা নদী পার হচ্ছিল। পার হওয়ার সময় একটি বড় চলন্ত লাইটার জাহাজের ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়। যাত্রীরা সবাই ডাঙ্গারচর এলাকার বাসিন্দা।’প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীরা ভয়ে একপাশে গেলে ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। সবাই কূলে উঠতে পারলেও শিশুসহ তিন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে। ঘটনার পর পর নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন বলে ওসি জানান।