কর্ণফুলীতে সারসহ লাইটার জাহাজডুবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনার অদূরে আজ রোববার ভোররাতে সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে।বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, লাইটার জাহাজটি চ্যানেলের বাইরে ডুবেছে। এ কারণে বন্দরের জাহাজ চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল জানায়, কর্ণফুলী নদীর তীরে অবস্থিত সার কারখানা কাফকো থেকে ৪৪৮ টন সার বোঝাই করে এমভি খাতুন-১ নামের ছোট আকারের জাহাজটি। রাতেই এটি নগরবাড়ী যাওয়ার জন্য কর্ণফুলী নদী ছেড়ে যাচ্ছিল। ভোররাতে এটি মোহনার কাছে দুর্ঘটনায় পড়ে। এ সময় জাহাজটির তলা ফুটো হয়ে পানি ঢুকতে থাকে। জাহাজটির মালিক বরিশালের শাহাদাত জামিল ও আরিফ আহমেদ।