কর্ণাটকে নিরঙ্কুশ জয়ের পথে কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী কর্ণাটক রাজ্যের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে কংগ্রেস। আর ভরাডুবির মুখে পড়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।গত রোববার রাজ্যের ২২৪টি বিধানসভা আসনের মধ্যে ২২৩টি আসনে ভোট গ্রহণ করা হয়। একটি আসনে বিজেপির প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত রাখা হয়েছে। ২২৩টি আসনে ১৭০ জন নারীসহ দুই হাজার ৯৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আজ বুধবার ভোট গণনা ও ফল ঘোষণা করা হচ্ছে। ‘টাইমস অব ইন্ডিয়া’র অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ পাওয়া তথ্য অনুয়ায়ী, বিধানসভার ১০৬টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কংগ্রেস পেয়েছে ৬২টি আসন। এগিয়ে আছে ৫৮টি আসনে। বিজেপি পেয়েছে ১৬টি আসন। এগিয়ে আছে ২৩টিতে। জনতা দল (ধর্মনিরপেক্ষ) ১৭টি আসন পেয়েছে। এগিয়ে আছে ২২টিতে। কর্ণাটক জনতা পক্ষ (কেজেপি) আটটি আসনে এগিয়ে আছে। অন্যান্য দল ১১টি আসন পেয়েছে। এগিয়ে আছে ছয়টি আসনে।২০০৪ সাল থেকে কর্ণাটক রাজ্যে ক্ষমতায় আছে বিজেপি। এই নির্বাচনের ফলাফল দেশব্যাপী ক্রমেই অজনপ্রিয় হয়ে ওঠা কংগ্রেসকে ফের চাঙ্গা করে তুলেছে। আগামী বছর ভারতের পার্লামেন্ট নির্বাচন। তার আগে কর্ণাটকের ফলাফল কংগ্রেসকে আরও শক্তি যোগাবে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।