কর্তব্যে অবহেলার অভিযোগে ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে আওয়ামী লীগের কর্মীদের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কর্তব্য পালনে অবহেলার অভিযোগে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদারকে প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।নোয়াখালীর পুলিশ সুপার হারুন-উর রশিদ হাজারি প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরীর দলের পদ থেকে অব্যাহতি নেওয়ার আবেদনের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দলের নেতা-কর্মীরা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ে হামলা চালান। তাঁরা দলীয় কার্যালয় থেকে চেয়ার-টেবিলসহ আসবাবপত্র বের করে এনে আগুন ধরিয়ে দেন। এ সময় নেতা-কর্মীরা ১০-১২টি গাড়ি ভাঙচুর করেন। পরে সাংসদ একরামুল করিম চৌধুরী কার্যালয়ের সামনে এসে বক্তব্য দিলে তাঁরা শান্ত হন।তবে পুলিশ যথা সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি—এমন অভিযোগ ওঠে সুধারাম থানার ওসির বিরুদ্ধে।