কর্তাব্যক্তিরা যা বলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শতভাগ আবাসিক নয়। তা করা সম্ভবও নয়। এ জন্য মেসগুলোর জন্ম হয়েছে। তবে কর্মজীবী নারীদের জন্য প্রতিটি জেলা শহরে হোস্টেল নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। অনেক মেসে ছেলেমেয়েরা অত্যন্ত খারাপ পরিবেশে ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছে। আমরা বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সমাজের আভিভাবকতুল্য ব্যক্তিদের ও মেসমালিকদের নিয়ে মেসের পরিবেশ ও পারিপার্শ্বিক ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করতে পারি।’ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল হক বলেন, ‘উপজেলা পরিষদের আর্থিক ক্ষমতা অত্যন্ত সীমিত। তা ছাড়া উপজেলা প্রশাসন বলতে যা বোঝায়, সেই রূপরেখা এখন পর্যন্ত দেখা যায়নি। ফরিদপুর শহরের সহস্রাধিক মেসে প্রায় ১৫ হাজার ছেলেমেয়ে অবস্থান করছে। তাদের সবার আবাসনের ব্যবস্থার কথা ভাবা আমাদের জন্য মোটেও সম্ভব নয়। তবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসনে সুযোগ-সুবিধা বাড়ানো উচিত। সরকারি বা বেসরকারি পর্যায় থেকে এদের আবাসনের উদ্যোগ নেওয়া হলে আমি সহযোগিতা করব।’ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মাহাতাব আলী বলেন, পৌরসভার পক্ষ থেকে মেসের ছাত্রছাত্রীদের জন্য আবাসনের সুবিধা করে দেওয়া সম্ভব নয়। তবে প্রতিটি ওয়ার্ডের কমিশনারদের মাধ্যমে নিজ নিজ ওয়ার্ডের মেসগুলোর তদারক তথা মনিটরিং করার একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা করা গেলে মেসগুলোর পরিবেশ উন্নয়ন ও সুযোগ-সুবিধা বাড়ানো সম্ভব হবে।