কর্তৃপক্ষ কী বলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান বলেন, ‘কৃষিব্যবস্থাকে শক্তিশালী করতে হলে এ নদী খনন জরুরি। এ ছাড়া কোনো বিকল্প নেই। তবে আমি মনে করি, খনন প্রকল্প বাস্তবায়ন যেন স্বচ্ছতার সঙ্গে হয়। দেখা গেছে, নদী খনন নিয়ে একধরনের লুটপাট হয়। এমনটি হলে আসলে কিছু করার চেয়ে না করাই ভালো।’বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (সেচ) সিলেটের নির্বাহী প্রকৌশলী আবদুল গফুর বলেন, ‘বাসিয়া নদীর খনন প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিশ্বনাথ উপজেলা সদরের বাজার অংশ থেকে চার কিলোমিটার অংশ খনন পরিকল্পনায় ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। প্রতি কিলোমিটারে গড়ে ১০ হাজার কিউটিক মিটার মাটি তোলা হবে।’ তিনি জানান, এ প্রক্রিয়া সফলভাবে শেষ হলে আগামী বছর পুরো নদী খননের পরিকল্পনা প্রস্তাব পাঠানো হবে।