কর্তৃপক্ষ যা বলে...
মানসিকতা থাকলে সেবা দেওয়া সম্ভব: মেহেরপুর সিভিল সার্জন আবদুস শহীদ বলেন, ‘মানসিকতার পরিবর্তন ও দুর্নীতিমুক্ত থাকলে স্বল্প চিকিৎসক দিয়েই সেবা দেওয়া সম্ভব।’মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবুল বাশার বলেন, ‘এত স্বল্প লোক নিয়ে কীভাবে কাজ করব? সব রোগীর চিকিৎসাপত্র দেওয়াও সম্ভব নয়: মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদানকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল লতিফ বলেন, ‘এই হাসপাতালে যে লোক আছে, তা দিয়ে প্রকৃত সেবা তো দূরের কথা, সব রোগীর চিকিৎসাপত্র দেওয়াও সম্ভব নয়।’রোগীর চিকিৎসা করব কীভাবে?: গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ‘গাংনী হাসপাতাল নিজেই রোগী হয়ে আছে দীর্ঘদিন। বর্ষা এলে সব ঘরেই পানি পড়ে। নিরাময়ের কোনো ব্যবস্থা নেই। সেখানে রোগীর চিকিৎসা করব কীভাবে?’মেহেরপুরের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অসম্ভব: সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘যে জনবল আছে, তা দিয়ে মেহেরপুরের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অসম্ভব।’অবিশ্বাস্য: মেহেরপুর জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম বলেন, ‘জেনারেল হাসপাতালের সমস্যা নিয়ে আমরাও উদ্বিগ্ন। কেননা প্রায় শূন্য জনবল দিয়ে ১০০ শয্যার এ হাসপাতাল চলছে, যা অবিশ্বাস্য।’স্বাস্থ্যমন্ত্রী দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন: মেহেরপুর-১ (সদর) আসনের সাংসদ জয়নাল আবেদীন বলেন, ‘হাসপাতালের চিকিৎসকসহ জনবল বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ে পত্র দিয়েছি। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি হাসপাতালের সমস্যা দ্রুত সমাধানে আশ্বাস দিয়েছেন। তা ছাড়া মেহেরপুরের এই জেনারেল হাসপাতালকে মেডিকেল বিশ্ববিদ্যালয় ও এর পাশে নার্স ট্রেনিং ইনস্টিটিউট করার বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’