কর্তৃপক্ষের ঘুম: মৃত্যুকূপ নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগুনবাড়ি এবং নিমতলীর ট্র্যাজেডিই প্রমাণ করল, রাজধানী ঢাকা কতটা ঝুঁকিপূর্ণ। পুরো শহরটি যেন টাইম-বোমার ওপর বসে আছে। টিকটিক করে বিপদের সময়ঘড়ি যেন প্রতিমুহূর্তে জানান দিচ্ছে কোনো মহা দুর্ঘটনার। যে সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপরে রাজধানীর নিরাপদ রাখার ভার অর্পিত, তাদের ঘুমকাতুরে ভাব যেন কাটে না। কোনো দুর্ঘটনার পরপরই একটু টনক নড়া, পরে আবার আগের মতোই সবকিছু। ভবনবিধি কিংবা ইমারত নির্মাণের আইনকানুনও মানা হচ্ছে না। কিন্তু আর কত ভয়াবহতা পার হলে এই মৃত্যুমিছিল থামবে? আজকের বিশেষ আয়োজন এ নিয়েই। প্রতিবেদনগুলো তৈরি করেছেন তানজিম আল ইসলাম ও সাইদ আরমান