কর্তৃপক্ষের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার সব হাসপাতালেই মারাত্মক চিকিৎসক-সংকট রয়েছে: সিভিল সার্জন জহিরুল ইসলাম বলেন, ‘বরগুনা জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক-সংকট চলছে। মাত্র আটজন চিকিৎসক দিয়ে এত বড় একটি হাসপাতাল চালানো দুঃসাধ্য ব্যাপার। শুধু বরগুনা জেনারেল হাসপাতালই নয়, জেলার সব হাসপাতালেই মারাত্মক চিকিৎসক-সংকট রয়েছে। বিষয়টি আমি বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি। কিন্তু এখনো কোনো ফলাফল পাইনি। তবে বর্তমানে যে কয়জন চিকিৎসক কর্মরত আছেন, তারা সাধ্যমতো রোগীদের সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’সমন্বয়হীনতার কারণে সেবা ব্যাহত হচ্ছে: বরগুনা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম বলেন, ‘পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম নানা কারণে স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে চিকিৎসক, মাঠকর্মী ও ওষুধপত্রের যথাযথ সরবরাহ না থাকায় এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়হীনতা প্রধানত দায়ী। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারক্যাণ কেন্দ্রগুলোতে সাধারণ রোগব্যাধির চিকিৎসায় যে ওষুধ সরবরাহ করা হয়, তা দিয়ে এক সপ্তাহও চলে না। এ ছাড়া কপার্টি (দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণব্যবস্থা) সরবরাহ বন্ধ থাকায় পরিবার পরিকল্পনা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর আগে অনেক দিন নরপ্ল্যান সরবরাহ বন্ধ থাকায় জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হলেও সম্প্রতি তার সরবরাহ বাড়ানো হয়েছে। গ্রামপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম সচল রাখতে হলে এই বিভাগকে গুরুত্বহীন করে রাখার প্রবণতা বন্ধ করা দরকার। পাশাপাশি পর্যাপ্ত জন্মনিয়ন্ত্রণ-সামগ্রী, ওষুধপত্র সরবরাহ, প্রয়োজনীয় মাঠকর্মী ও চিকিৎসকের শূন্যপদ পূরণ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কাজে সমন্বয়হীনতা দূর করা প্রয়োজন।’