কর্মকর্তাদের কারণে রেল ধ্বংসের পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রেলের কর্মকর্তাদের কারণে রেল আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আজ শনিবার রাতে কুষ্টিয়া কোর্ট স্টেশন আকষ্মিক পরিদর্শন শেষে এক রেল কর্মকর্তাকে উদ্দেশ করে মন্ত্রী এ মন্তব্য করেন।এসময় মন্ত্রী কোর্ট স্টেশনের বিশ্রামাগারে তালা ঝুলানো দেখে ক্ষুব্ধ হন। এছাড়া স্থানীয় জনগনও মন্ত্রীকে পেয়ে রেলের জায়গা দখলসহ বিভিন্ন অনিয়মের ব্যাপারে অবহিত করেন।এ ব্যাপারে রেলমন্ত্রী পশ্চিমাঞ্চলীয় রেলের পোড়াদহ অঞ্চলের ভূমি কর্মকর্তা কিরণ চন্দ্র রায়কে মুঠোফোনে জানান, ‘আপনি কুষ্টিয়ায় রেলের জমি ইজারা দিয়ে গরীব থেকে বড় লোক হয়েছেন, আর রেলকে গরীব করেছেন।’পরে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের রেলের জিএমকে ফোন করে কোর্ট স্টেশন মাস্টার মহসীন আলী ও ভূমি কর্মকর্তা কিরণ চন্দ্র রায়কে কারণ দর্শানোর নির্দেশ দেন।