কর্মক্ষেত্রে মাতৃত্বকালীন সুরক্ষা বাস্তবায়নের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মক্ষেত্রে নারীশ্রমিকদের মাতৃত্বকালীন সুরক্ষা বাস্তবায়নে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)। আজ সোমবার সকাল ১০টার দিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়। নারীশ্রমিকেরা নিজেরাই গণসংগীত ও আন্দোলনের গান গেয়ে দিবসটি উদ্যাপন করেন। আজ বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আয়োজনে শ্রমিকদের একটি সভা অনুষ্ঠিত হবে।