কলকাতা, চেন্নাই ও মুম্বাই উর‌্যাসবে ‘অপেক্ষা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা চলচ্চিত্র উর‌্যাসবে আবু সাইয়ীদ পরিচালিত অপেক্ষা ছবিটি প্যানোরমা অব ওয়ার্ল্ড সিনেমা বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। জানা গেছে, ছবিটির প্রদর্শনী হবে ১৩ নভেম্বর। গতকাল বৃহস্পতিবার বিকেলে নন্দনে শুরু হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উর‌্যাসব। এ উর‌্যাসবে বাংলাদেশ থেকে আরও অংশ নিচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার, নাসির উদ্দীন ইউসুফের গেরিলা ও রুবাইয়াত হোসেনের মেহেরজান। আয়োজকদের অঙ্গসংগঠন সিনে সেন্ট্রাল আয়োজিত উর‌্যাসবে দেখানো হবে প্রয়াত পরিচালক তারেক মাসুদের রানওয়ে ছবিটি।আবু সাইয়ীদ জানান, ১৭ থেকে ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উর‌্যাসব এবং ২২ থেকে ২৯ ডিসেম্বর মুম্বাইতে থার্ড আই এশিয়ান চলচ্চিত্র উর‌্যাসবে অপেক্ষা দেখানো হবে। তিনটি উর‌্যাসবেই অংশ নেওয়ার জন্য তাঁকে উর‌্যাসব কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছে।