কলকাতা উৎসবে অশোক কুমারকে শতবর্ষের সম্মান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অশোক কুমারের জন্মশতবর্ষ উদ্যাপন করা হচ্ছে নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে। তারই অংশ হিসেবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার প্রয়াত এই অভিনেতাকে ‘শতবর্ষের সম্মান’ জানানো হবে। দেখানো হবে অশোক কুমার অভিনীত চলচ্চিত্র অচ্ছুৎ কন্যা, কিসমত, চলতি কা নাম গাড়ি ও হাটে বাজারে। ১০ নভেম্বর শুরু হচ্ছে এই উৎসব। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। কলকাতা উৎসবে অংশ নিচ্ছে দেশ-বিদেশের দেড় শতাধিক চলচ্চিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে সুইজারল্যান্ডের ছবি দ্য ম্যাজিশিয়ান।