কলকাতা উৎসবে ‘রানওয়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের শেষ ছবি রানওয়ে এবার কলকাতায় সিনে সেন্ট্রাল আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফোরাম অব নিউ সিনেমা’ উৎসবে দেখানো হবে। আগামী ১১ নভেম্বর কলকাতার মেট্রো সিনেমা হলে শুরু হচ্ছে এই উৎসব। জানা গেছে, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হবে ছবিটি। একই সঙ্গে স্মরণ করা হবে প্রয়াত এই চিত্র পরিচালককেও। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদকে আমন্ত্রণ জানানো হয়েছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে সঙ্গতি রেখেই সিনে সেন্ট্রাল প্রতিবছর আয়োজন করে এই উৎসব। এবার উৎসবে দেখানো হবে ২১টি দেশের ৪১টি ছবি।