কলকাতা চলচ্চিত্র উত্সবে ডুবসাঁতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ থেকে ১৭ নভেম্বর ভারতের কলকাতায় অনুষ্ঠিত হবে কলকাতা চলচ্চিত্র উত্সব। এটি কলকাতা চলচ্চিত্র উত্সবের ১৭তম আসর। এবারের আসরে বাংলাদেশ থেকে যাচ্ছে নুরুল আলম আতিকের ডুবসাঁতার চলচ্চিত্রটি।জানা গেছে, উত্সবে বিশ্বের ৫০টি দেশের দেড় শরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উপস্থিত থাকবেন ১২৫টি দেশের চলচ্চিত্রকার ও কলাকুশলীরা।কলকাতা চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন শাহরুখ খান, শর্মিলা ঠাকুর, প্রসেনজিত্ চ্যাটার্জি, সুপ্রিয়া মুখার্জি । বাংলাদেশ থেকে এ উত্সবে যোগ দিতে কলকাতায় যাবে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।ডুবসাঁতার চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্মস লিমিটেড।