কলকাতা টেস্ট ভারত ৪৬ রানে এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা টেস্টে ভালো অবস্থানে রয়েছে ভারত। বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকারের সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকাকে ঠেলে দিয়েছে ব্যাকফুটে। দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত ৫ উইকেটে ৩৪২ রান সংগ্রহ করেছে। বীরেন্দর শেবাগ ১৬৫ ও টেন্ডুলকার ১০৬ রান করে আউট হন।এর আগে আগের দিনের ৯ উইকেটে করা ২৬৬ রানের সঙ্গে আরও ৩০ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। এর জন্য প্রোটিয়াসরা ধন্যবাদ দিতেই পারে পারনেল ও মরকেলকে। তাঁরা যথাক্রমে ১২ ও ১১ রান করে দক্ষিণ আফ্রিকার সম্মান কিছুটা রক্ষা করেন।ভারত ব্যাট করতে নেমে গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগের ব্যাটিং তাণ্ডবে উড়ন্ত সূচনা করে। দলীয় ৭৩ রানে গম্ভীর রান আউট হন। কিন্তু ৮২ রানের মাথায় বিজয় আউট হলে ভারত কিছুটা বিপর্যয়ে পড়ে। এর পর পুরোটাই ছিল শেবাগ-শচীনের যুগলবন্দীতে এক অনন্য ব্যাটিং প্রদর্শনী। শেবাগ তাঁর ব্যাটের ঝড়ে মাতাল করে তোলেন ইডেন উদ্যানকে। শচীন শেবাগের মতো নির্মম-নির্দয় না হলেও টেম্পারামেন্টের উদাহরণ দিয়ে আরেকটি সেঞ্চুরি তাঁর ক্যারিয়ারে যুক্ত করেন। এতে তাঁর সেঞ্চুরির দাঁড়াল ৪৭।এদিকে বীরেন্দর শেবাগ টেস্টে ১৯তম সেঞ্চুরি পূর্ণ করার পর ২৬৬ বল খেলে করেন ১৬৫ রান। শেষ বিকেলে তিনি আউট হন জেপি ডুমিনির বলে। বোলাররা নিরন্তর ব্যর্থতার পরিচয় দেওয়ার পর দক্ষিণ আফ্রিকার দলপতি গ্রায়েম স্মিথ ডুমিনিকে নিয়ে এসে সফল হন। ডুমিনি মাত্র ১ ওভার বল করেই শেবাগকে আউট করে স্মিথকে এনে দেন ‘প্রাইস উইকেট’। টেন্ডুলকার ১০৬ রান করে হ্যারিসের বলে ক্যালিসের হাতে ধরা পড়েন। দিনের একেবারে শেষ দিকে ডেইল স্টেইনের বলে বোল্ড হন বদ্রিনাথ। শেষ পর্যন্ত ভিভিএস লক্ষ্মণ ৯ রানে অপরাজিত রয়েছেন, তাঁর সঙ্গী অমিত মিশ্র।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা ২৯৬ (১ম ইনিংস)হাশিম আমলা ১১৪, পিটারসেন ১০০জহির খান ৪/৯০, হরভজন সিং ৩/৬৪ভারত ৩৪২/৫ (৭৬ ওভার)শেবাগ ১৬৫, শচীন ১০৬স্টেইন ১/৬৬, মরকেল ১/৮০, ডুমিনি ১/৪দ্বিতীয় দিন শেষে ভারত দক্ষিণ আফ্রিকার চেয়ে ৪৬ রানে এগিয়ে।