কলকাতা টেস্টে হার এড়াতে লড়ছে দক্ষিণ আফ্রিকা
কলকাতা ইডেন গার্ডেন টেস্টে ইনিংস পরাজয় এড়াতে লড়ছে দক্ষিণ আফ্রিকা। আজ বুধবার চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছে তিন উইকেটে ১১৫। হাশিম আমলা ৪৯ ও প্রিন্স শূন্য রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসের মতো আমলার আরেকটি সেঞ্চুরিই প্রোটিয়াসদের ইনিংস পরাজয় থেকে বাঁচাতে পারে। সফরকারীরা এখনো ভারতের চেয়ে পিছিয়ে ২৩২ রানে। ভারত প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬৪৩ রান করে ইনিংস ঘোষণা করে। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে ২৯৬।দক্ষিণ আফ্রিকার লক্ষ্য, যেকোনো মূল্যে টেস্টের পরিণতি অমীমাংসায় নিয়ে যাওয়া। এখন দেখার বিষয়, দক্ষিণ আফ্রিকা কত দূর যেতে পারে। আর ভারতের চাইবে, দ্রুত প্রোটিয়াসদের দ্বিতীয় ইনিংস শেষ করে দিতে। কারণ এই টেস্ট জিতলে সিরিজে সমতা আনতে পারবে ভারত।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা ১১৫/৩ (আমলা ৪৯* ও প্রিন্স ০*) ও ২৯৬ভারত ৬৪৩/৬ (ডিক্লেয়ার)দক্ষিণ আফ্রিকা ২৩২ রানে পিছিয়ে। হাতে রয়েছে ৭ উইকেট।