কলকাতা বইমেলায় বন্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা বইমেলায় রেজওয়ানা চৌধুরী বন্যাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি সেখানে গান করবেন না। সেমিনারে ‘বাংলাদেশে রবীন্দ্রসংগীতের চর্চা’র ওপর প্রবন্ধ উপস্থাপন করবেন বন্যা। বইমেলার শেষ দিন ৩১ জানুয়ারি বিকেলে সেমিনারে অংশ নেবেন তিনি। ওই দিন সকালেই কলকাতায় যাচ্ছেন তিনি। থাকবেন আরও তিন দিন। কারণ, সেখানে কয়েকটি অনুষ্ঠানে তিনি গান করবেন।