কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা প্রতিনিধি জানান, কলকাতার ঐতিহ্যবাহী বইমেলায় গতকাল শনিবার পালিত হলো বাংলাদেশ দিবস। এ উপলক্ষে বিকেলে বইমেলার ইউবিআই মিলনায়তনে, ‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে গ্রন্থ: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অজয় রায়। কলকাতার বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। আলোচনা করেন মুনতাসীর মামুন, তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ধ্রুব চট্টোপাধ্যায় প্রমুখ।এবারের বইমেলায় বাংলাদেশের ২৮টি সরকারি ও বেসরকারি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে। আজ বইমেলার শেষ দিন।