কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার ঐতিহ্যবাহী বইমেলা গতকাল বৃহস্পতিবার নবম দিবসে পড়েছে। প্রতিবছর বইমেলায় ঢুকতে প্রবেশমূল্য দেওয়ার বিধান থাকলেও এবার বইমেলা ছিল প্রবেশমূল্যহীন। ফলে প্রতিদিনই উপচে পড়া ভিড় ছিল বইমেলায়। আর এই ভিড় লক্ষ করা গেছে বাংলাদেশ প্যাভিলিয়নেও। বইমেলায় গিয়ে দেখা গেছে, বাংলাদেশ প্যাভিলিয়নের প্রতিটি স্টলে ভিড়। আগ্রহভরে বইপ্রেমীরা বই দেখছেন। কিনছেনও বই প্রচুর। মেলায় বাংলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্রসহ ইউপিএল, প্রথমা, জ্ঞানকোষ, অনন্যা, মাওলা ব্রাদার্স, অবসর প্রকাশনীর মতো স্টলে দেখার মতো ভিড় থাকে প্রতিদিনই। সব মিলিয়ে এবার বইমেলায় বাংলাদেশের ২৮টি সরকারি ও বেসরকারি প্রকাশনা সংস্থা যোগ দেয়। এসব স্টলের কর্মকর্তারা বলেছেন, তাঁরা এবারের বইমেলায় খুশি। বিক্রিও ভালো। গত বছরের তুলনায় এবারে ভিড় বেশি। মেলা শেষ হবে ৫ ফেব্রুয়ারি।