কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার বইমেলায় এবার সবচেয়ে বেশি ভিড় জমেছে বাংলাদেশ প্যাভিলিয়নে। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের আদলে তৈরি করা হয়েছে এবারের প্যাভিলিয়ন। এই প্যাভিলিয়নে রয়েছে বাংলাদেশের ৩৪টি প্রকাশনা সংস্থা।বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। প্রতিদিনই বাংলাদেশ প্যাভিলিয়নে জমছে ভিড়। বইমেলায় দেশ-বিদেশের ৭৫০টি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে। বইমেলায় রয়েছে বাংলাদেশের বাংলা একাডেমী, জাতীয় গ্রন্থকেন্দ্র, শিল্পকলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, জাতীয় জাদুঘর, শিশু একাডেমী, ইসলামী ফাউন্ডেশন, পর্যটন করপোরেশন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, বিজয় ডিজিটাল, সান্দনিক, সময় প্রকাশন, আগামী প্রকাশনী, ইউপিএল, সাহিত্য প্রকাশ, প্রথমা, সন্দেশ, বাংলা প্রকাশ, জাতীয় সাহিত্য প্রকাশ, মাওলা ব্রাদার্স, অবসর প্রকাশনী, আহমদ পাবলিশিং হাউস, অনুপম প্রকাশনী, অনিন্দ্য প্রকাশ, মদিনা পাবলিকেশনস, অনন্যা, বিদ্যাপ্রকাশ, জ্ঞানকোষ প্রকাশনী, সিস্টেক পাবলিকেশনস, র্যামন পাবলিশার্স, কাকলি প্রকাশনী, অন্বেষা প্রকাশন, আকাশ ও অন্যপ্রকাশ। বইমেলা শেষ হবে ১০ ফেব্রুয়ারি।